বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের

ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, নেই ভোগান্তি

ঈদুল আজহা সামনে রেখে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এবার যাত্রাপথে ভোগান্তি এড়াতে অধিকাংশ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে ট্রেন।
ঈদ যাত্রার দ্বিতীয় দিন রবিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে ১১টি ট্রেন। সারা দিনে বিভিন্ন গন্তব্যে মোট ৪৩টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবার চালু করা হয়েছে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটল ট্রেন। এগুলোর সার্ভিস ৪ জুন থেকে শুরু হবে।

এদিন কমলাপুর রেলস্টেশন থেকে অনেক যাত্রী জানিয়েছেন, টিকিট অনলাইনে কাটা যাওয়ায় বিগত বছরের তুলনায় এবার ভোগান্তি অনেকটাই কম। সেইসঙ্গে যাত্রী নিরাপত্তার বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। কমলাপুর স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তিন স্তরের চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিন স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page