রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

সবাই ব্যস্ত থাকলেও তোমাকে খুব মনে পড়ছে- কেকে’র স্মৃতিতে প্রীতম

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী কেকে তথা কৃষ্ণকুমার কুন্নথের বিদায়ের তিন বছর পূর্ণ হল গত শনিবার। কলকাতায় এক কনসার্ট চলাকালে অসুস্থ হয়ে পড়লে প্রয়াণ ঘটে তার। তাই এই দিনটি এখনও সংগীতপ্রেমীদের কাছে শোকের।
ভক্তরা এখনও স্মরণ করেন এই শিল্পীকে। সঙ্গে ভার হয়ে যায় সংগীতশিল্পী-তারকাদেরও মনও। স্মৃতি জড়ানো সহকর্মীকে যে এখনও ভুলতে পারেন না অনেকে।

কেকে-র মৃত্যুবার্ষিকীর দিনে শোকাচ্ছন্ন হয়ে পোস্ট করেছেন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। প্রীতমের পরিচালনা আর কেকের কণ্ঠ— এমন অসংখ্য মনে রাখার মতো গান রয়েছে বলিউডে।

‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে প্রীতমের পরিচালনায় কেকের গান আজও বাজে সংগীতপ্রেমীদের কানে। গানগুলি ছাড়া সেই ছবি আজও অসম্পূর্ণ। সেই ছবির সিকুয়েল মুক্তি পাচ্ছে শীঘ্রই। কিন্তু ‘মেট্রো ইন দিনো’ নামে সেই ছবিতে নেই কেকে-র কণ্ঠ। তাই আবেগপ্রবণ হয়ে শনিবার প্রীতম লিখলেন, “আমরা সকলে ‘মেট্রো ইন দিনো’র মুক্তি নিয়ে ব্যস্ত ঠিকই। কিন্তু এই সময় যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, তিনি হলেন কেকে।”
প্রীতম এদিন একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন। মঞ্চে কেকে গান গাইছেন, এমন নানা মুহূর্ত উঠে এসেছে সেই ভিডিওতে। কখনও তার কণ্ঠে শোনা যাচ্ছে ‘ও মেরি জান’, কখনও আবার ‘আলবিদা’। ভিডিওতে প্রীতম ও কেকের বন্ধুত্বও ধরা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page