বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে: শাহরুখ খান

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

টানা দুই সিরিজ হারে বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার সবশেষ লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের মুখে পড়েছে টাইগাররা। এবারের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
এদিনের ম্যাচটিও শুরু হবে রাত নয়টায়। এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। তাই একটি পরিবর্তন আসছে নিশ্চিত।

সম্ভাবনা বিবেচনায় একাদশে অতিরিক্ত স্পিনারও দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে।
দুই ম্যাচের অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page