সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি।

আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।”

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ৫ম দিনে, অর্থা’ ১৮ জুন বুধবার ইরানে মার্কিন সামরিক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প। তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি। ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কি না তা দেখতেই অপেক্ষা করছেন তিনি।
ওই কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন। কিন্তু ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page