বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

ঢাকায় ব্রিটিশ রাজার জন্মদিন উদযাপন

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন করেছে ব্রিটিশ হাইকমিশন। বুধবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেল এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সারাহ কুক বলেন, বাংলাদেশে আমাদের বন্ধুবান্ধব, অংশীদার এবং পৃষ্ঠপোষকদের সঙ্গে রাজার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন করা আমার জন্য সৌভাগ্যের। আমরা এ অনুষ্ঠানের জন্য জলবায়ু পরিবর্তন সহনশীলতা এবং টেকসই উন্নয়নের প্রতিপাদ্য বিষয় বেছে নিয়েছি। এ বিষয়গুলো রাজা ধারাবাহিকভাবে সমর্থন করে আসছেন, যা যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।

হাইকমিশনার বলেন, এ বছরের উদযাপনটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের চলমান প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page