বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে: ইসরায়েল

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে। এমন মন্তব্যই করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। এমনকি ইরানে ইসরায়েলের যে হামলা চলছে তা থামানোর কোনও পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
গিদেওন সার বলেন, “আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি।”

তিনি আরও জানান, ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই। তার দাবি, “এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।”

অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন দাবি এবং ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page