সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউল হোসেন ভুঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। তাতে দেখা যায়, ডিবি পুলিশ গ্রেপ্তার করতে গেলে স্থানীয় এলাকার নারী পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সাবিনা আক্তার তুহিনকে সাধারণ মানুষ ঘিরে রাখে এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়। এ সময় সাবিনা আক্তার তুহিনকে দেখা যায় তার সমর্থক ও সাধারণ মানুষকে বাঁধা না দেওয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page