বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতি নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (২৪ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওয়েবসাইটে দেওয়া ‘ছক’ ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের সফট কপি ই-মেইলে (sasadmn2@gmail.com) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।
নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page