সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা

ফের সুসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হলেন অভিনেত্রী। সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সন্তানের মুখ।
ভারতীয় গণমাধ্যমের খবর, এবারও পুত্র সন্তান এল অভিনেত্রীর কোলে। গত ১৯ জুন পৃথিবীর আলো দেখে অভিনেত্রীর সন্তান। এর এক সপ্তাহ পর সন্তানকে পরিচয় করিয়ে দিলেন সকলের সঙ্গে।

শনিবার সামাজিক মাধ্যমে সদ্যোজাতের একটি ছবি প্রকাশ করে ইলিয়ানা। সেই পোস্টের মাধ্যমে শুধুই সন্তানকে নয়, তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। দেখা যায়, মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত শুয়ে; ঘুমে আধবোজা চোখ। ইলিয়ানা লেখেন, ‘কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’
সন্তানকে পেয়ে অভিনেত্রী ও তার স্বামী যে খুব খুশি, সে কথা জানাতেও ভোলেননি।
এদিকে ইলিয়ানার একরত্তির এই মিষ্টি ছবি দেখেও উচ্ছ্বসিত অনুরাগীরা। তারা অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তার সদ্যোজাতকে।

২০২৩ সালের মে মাসে ভালোবেসে মাইকেল ডোলানকে বিয়ে করেন ইলিয়ানা। সে বছরের আগস্টেই প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখেন কোয়া ফোনিক্স ডোলান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page