সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান

দীর্ঘদিনের বিরতির পর মুক্তি পেয়েছে আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পর’। বক্স অফিসে মন্দের ভালো করেছে এই ছবি।
এর মাঝেই প্রকাশ্যে এল ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর অবসাদের কথা। অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন অভিনেতা।

সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির।
তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে।
সাক্ষাৎকারে আমির বলেন, “বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের।

বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে কোনওদিন লুকোচুরি করেননি আমির। তাই দুটো বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে খুল্লাম খুল্লা ‘মিস্টার পারফেকশনিস্ট’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page