সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

তানজানিয়ায় সংঘর্ষের পর বাস পুড়ে ৩৮ জনের মৃত্যু

তানজানিয়ার উত্তরাঞ্চলীয় কিলিমানজারো এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

রবিবার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শনিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে, যখন একটি যাত্রীবাহী বাসের টায়ার বিস্ফোরিত হয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে ঢুকে পড়ে এবং একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি যানবাহনে আগুন ধরে যায়।

বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত ২৮ জনের মধ্যে ২২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তিনি সকল চালককে সতর্কতা অবলম্বন ও সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page