বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

দুই ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা ভালো হলেও, শেষটা হয়েছে দারুণ বিপর্যয় দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকে নামছে বাংলাদেশ। আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় প্রথম ম্যাচ শুরু হবে। টেস্টের মতো ওয়ানডেতেও টাইগারদের ওপেনিং জুটি কেমন হবে সেই আলোচনা চলছে।
তানজিদ হাসান তামিমের সঙ্গে নাঈম শেখ নাকি পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে তা জানতে আর অল্প সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে তানজিদ তামিম ও ইমনকেই বেছে নেবে দল। এ ছাড়া লিটন দাসকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তার সঙ্গী হবেন। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নিজেদের ব্যাটিংয়ে আসার সম্ভাবনা জানিয়েছিলেন।

এ ছাড়া একাদশে রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম। কারণ অসুস্থতার কারণে গতকাল অনুশীলনেও ছিলেন না টাইগার স্পিন অলরাউন্ডার। এর বাইরে ওয়ানডে সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফেরার জোর সম্ভাবনা আছে পেসার তাসকিন আহমেদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ডানহাতি এই অভিজ্ঞ তারকার মাঠে নামা হয়নি। বাংলাদেশও এরপর আর ম্যাচ খেলেনি ওয়ানডে ফরম্যাটে।
এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে (বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টসহ) ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি। ফরম্যাটটিতে দু’দল সিরিজ খেলেছে ১০টি। এর মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page