বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ‘প্রেমের গুঞ্জন’

জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন খবরও চাউর হয়েছিল তখন। জানা যায়, শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই নেটজেনদের মাঝে গুঞ্জন শুরু হয় চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত ছবি পোস্ট করেছেন। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। শুরু হয়েছে শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের প্রেমের গুঞ্জন।
শেয়ার করা ছবিতে ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সেই ১ম বার।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি ইমোজি। নেটিজেনদের ধারণা শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত প্রেম করছেন।
এদিকে কমেন্ট বক্সে আরফিন শিহাব রিপন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে তোমাদের বিয়ে করে ফেলো তাড়াতাড়ি অনেক শুভকামনা রইল।’ আরেকজনের কথায়, ‘দয়া করে আপনি বিয়ে করেন শাকিবকে সব কথার সমাপ্তি হোক।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page