বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

২০ বছর পর ‘নতুন’ বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে।
ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হচ্ছে তার। নতুন যুগের সূচনা হলো বাংলাদেশেরও।

বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডব—মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কোনো ওয়ানডে হচ্ছে ২০ বছর পর। মাঝের সময়ে এই পাঁচ জনের কেউ না কেউ ছিলেন বাংলাদেশের স্কোয়াডে। শেষবার এই পাঁচজনের একজনও ছিলেন না এমন ওয়ানডে হয়েছিল ২০০৫ সালে আর প্রেমাদাসাতে। কাকতালীয়ভাবে এবার একই মাঠে পঞ্চপাণ্ডবহীন মেহেদির নতুন বাংলাদেশ নামছে।
দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। অন্যদিকে, স্বাগতিক দলেও এক অভিষেক হচ্ছে। প্রথম ওয়ানডে খেলতে নামছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page