সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

তিন ম্যাচেই ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ, যা বললেন মিরাজ

টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের বিশাল জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ফলে প্রথমবার লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না মিরাজ-শান্তদের। লঙ্কানরা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই অলআউট হয়েছে বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচেই মেহেদী হাসান মিরাজের দলটি পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। এ ছাড়া বড় জুটিও দেখা যায়নি সিরিজজুড়ে। ক্রিজে থিতু হয়েও খামখেয়ালি শটে ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন। তৃতীয় ওয়ানডেতে হারের কারণ হিসেবে জুটি গড়তে না পারাকেই দায় দিয়েছেন টাইগার অধিনায়ক মিরাজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা (৫০ ওভার ব্যাট করতে না পারা) অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। কোথায় উন্নতি করা দরকার, কোচের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করার চেষ্টা করব।’
থিতু হওয়া ব্যাটাররা আউট হয়ে মোমেন্টাম প্রতিপক্ষের হাতে তুলে নিচ্ছে বলেও অভিমত মিরাজের, ‘আমরা যারা সেট হচ্ছি তারা ফের আউট হয়ে যাচ্ছি। খেলাটা মোমেন্টামের ব্যাপার। যে মোমেন্টাম নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। আমি, (তাওহিদ) হৃদয় কিন্তু প্রায় মোমেন্টাম ধরে ফেলেছিলাম। আমার আউটের পর তারা (শ্রীলঙ্কা) মোমেন্টাম পেয়েছে। দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্ক খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হওয়ার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করা দরকার।’

পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে ২৮৬ রান ‍তোলে স্বাগতিক লঙ্কানরা। এই লক্ষ্য বেশি বড় ছিল কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘না, উইকেটটা একটু ভালো ছিল। সত্যি কথা বলতে ওদের দুই ব্যাটার খুবই ভালো ব্যাট করেছে। আমরা তাদের সেরকম চাপে রাখতে পারিনি। বিশেষ করে কুশল মেন্ডিস যেভাবে ব্যাট করেছে। আমার মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি।’
লঙ্কানদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। খেলতে পেরেছে কেবল ৩৯.৪ ওভার। দলের পক্ষে তাওহীদ হৃদয়ের ৫১ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস বড় করতে পারেননি। সমান ২৮ রান করে এসেছে পারভেজ হোসেন ইমন ও মিরাজের ব্যাটে, জাকের আলি করেন ২৭ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page