বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

‘শতভাগ ক্রিকেট খেলব’, টি-টোয়েন্টি সিরিজের আগে লিটন

টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স ভালো না। এমন দুর্দশা থেকে বের হতে উপায় হতে পারে একটি ভালো জয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয়ই হতে পারে টাইগারদের জন্য ছন্দে ফেরার উপায়।
অধিনায়ক লিটন দাসও মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব (ছন্দে ফেরার)। তবে সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।’

তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই উইকেটে বাংলাদেশ কতজন পেসার একাদশে রাখতে পারে এমন প্রশ্নের জবাবে লিটন জানান, ‘আমার মনে হয়েছে উইকেট খুব ভালো। দুই সাইডেই। পেসার–স্পিনার সবাই সুবিধা পেয়েছে। ব্যাটিং যে ভালো করেছে সেও করতে পেরেছে। কালকে এসে দেখে আমাদের চিন্তা-ভাবনা করব।’

লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ওয়ানডে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। যদিও প্রথম ওয়ানডের আগে ইনজুরিতে পড়েন তিনি। টি-টোয়েন্টিতে রিশাদের ফেরা নিয়ে সরাসরি না বললেও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছেন লিটন, ‘খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার বাংলাদেশের জন্য। এটা ভালো ব্যাপার যে সে আমাদের সঙ্গেই আছে।’
পাকিস্তানের বিপক্ষে গত মাসে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর কয়েকদিনের বিরতি শেষে শ্রীলঙ্কায় এক মাসের মাঝে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। মাঝে তেমন বিরতি না পাওয়া প্রসঙ্গে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এমন সময় আসবে। বিপিএলে খেললে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়। মনে হয় না খুব একটা এফেক্ট পড়বে, কারও পড়লে আমরা অবশ্যই ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারে চিন্তা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page