বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

নিয়োগপত্র ইস্যুতে পেট্রোবাংলার সতর্কবার্তা

ভুয়া নিয়োগপত্র ইস্যুতে সংশ্লিষ্টদের সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রোববার (১৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টার বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
বার্তায় আরও বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page