সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা

২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের

জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন বল হাতে আগুন ঝরালেন শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক। রেকর্ড গড়া বোলিংয়ে মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার। পরে বোল্যান্ড হ্যাটট্রিকে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ২০৪ রানের মাঝারি লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় ১৭৬ রানের ব্যবধানে।

টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে মাত্র একটি। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। প্রায় ৭০ বছর পর অল্পের জন্য সেই রেকর্ডে বসেনি ওয়েস্ট ইন্ডিজের নাম। সেই হিসাবে লজ্জার তালিকায় নিউজিল্যান্ডের পরের স্থানে ঠাঁই পেয়েছে উইন্ডিজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই টেস্ট হেরেছিল যথাক্রমে ১৫৯ ও ১৩৩ রান ব্যবধানে। পেসারদের দাপটের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (১৫ জুলাই) ম্যাচের তৃতীয় দিনে উইন্ডিজকে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। মিচেল স্টার্কের সেই ওভারে কোনো রানই নিতে পারেনি ক্যারিবীয়রা। ইনিংসের প্রথম এবং নিজের তৃতীয় ওভারে আরও দুই শিকার করেন স্টার্ক। তখন উইন্ডিজের বোর্ডে ৭ রান, নেই ৫ উইকেট।

মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকারে ইতিহাস গড়েছেন স্টার্ক। টেস্টে দ্রুততম ফাইফার এখন এই অজি পেসারের। ১৯ বলে ৫ উইকেট শিকার করে এতদিন রেকর্ডটি ছিল যৌথভাবে- আর্নি টোসাক, স্টুয়ার্ট ব্রড এবং স্কট বোল্যান্ডের। বিশ্বরেকর্ড গড়ে ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছে গেছেন মিচেল স্টার্ক। স্টার্কের ফাইফারের পরের ওভারে আঘাত হানেন জশ হ্যাজলউড। তিনি আউট করেন স্বাগতিক অধিনায়ক রস্তন চেজকে। এরপর ক্ষণিকের জন্য থামে উইকেট বৃষ্টি। তারপর ১৪তম ওভারে বোল্যান্ডের তাণ্ডব। প্রথম তিন বলে তিন উইকেট শিকার করে হ্যাটট্রিক করে বসেন। তখন উইন্ডিজের সংগ্রহ ছিল ২৬ রান।
ভাগ্যক্রমে আরেকটি রান পায় উইন্ডিজ। তাই অন্তত নিউজিল্যান্ডের লজ্জা ভাগাভাগি করতে হয়নি। দলীয় ২৭ রানে তাদের দশম উইকেটের পতন ঘটে স্টার্কের গতিতে। ইতিহাস গড়া দিনে ৭.৩ ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অজি পেসার। উইন্ডিজের সাত ব্যাটার আউট হন শূন্য রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page