বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ গোপালগঞ্জে আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান।
মুহম্মদ কামরুজ্জামান বলেন, “গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে নাগরিকদের প্রয়োজন বিবেচনায় শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।”

জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন নিহত হন। ঘটনার পরপরই গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন এবং সন্ধ্যা ৬টা থেকে পুরো জেলায় কারফিউ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান, প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার
সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে শিথিল রাখা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। সর্বশেষ গতকাল রাত ১১টার দিকে জেলা প্রশাসক কারফিউ শিথিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয় পর্যবেক্ষক মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page