বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ (১৯ জুলাই) প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে।
জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে। যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।
সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিও’র ইউআরএল প্রেরণ করা হবে।
এছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

এদিনে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page