বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

মহাসমাবেশ শেষে ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে শাহবাগ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহবাগ পশ্চিম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। এতে অংশ নেন শাহবাগ পশ্চিম থানা ও আশপাশের এলাকার জামায়াতের অসংখ্য নেতাকর্মী।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। সমাবেশস্থলের পার্শ্ববর্তী হওয়ায় অনেকে নামাজ, খাবার ও বিশ্রামের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ব্যবহার করেন। ফলে বিভিন্ন স্থানে আবর্জনা ছড়িয়ে পড়ে। সমাবেশ শেষে নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, হাকিম চত্বর, কলাভবন সংলগ্ন আমতলা, অপরাজেয় বাংলা, মলচত্বর, ভিসি চত্বর ও টিএসসি পর্যন্ত বিস্তৃত করা হয়।

অ্যাডভোকেট মাহফুজুল হক বলেন, আমরা বিশ্বাস করি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাগম হয়েছিল। এর একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিদ্যাপীঠ, এখানকার শিক্ষার্থীরা পরিবেশ সচেতন। তাই নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্যাম্পাস পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।শাহবাগ পশ্চিম থানার কোষাধ্যক্ষ তানভীর আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১৩ থেকে ১৪ লাখ মানুষের সমাগম হয়েছিল। ক্যাম্পাসে নেতাকর্মীদের অবস্থানের কারণে কিছুটা অপরিচ্ছন্নতা হয়। আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয়ের যেখানে জনসমাগম হয়েছে, সেখানে পরিচ্ছন্নতার কাজ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page