বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

আসছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র ধারাবাহিক

ঢালিউডের কিংবদন্তী চলচ্চিত্র ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার আসছে ছোটপর্দায়। জনপ্রিয় এই সিনেমার আদলে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে একটি নতুন ধারাবাহিক। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইন্দ্রানী পাল এবং সিদ্ধার্থ সেন।
জি বাংলার নতুন রূপ ‘জি বাংলা সোনা’ চ্যানেলে খুব শিগগিরই দেখা যাবে এই ফ্যান্টাসিধর্মী মেগা। দীর্ঘদিন ধরেই নিত্যনতুন ধারাবাহিক এবং চ্যানেলের আগমন ঘটছে দর্শক মহলে।

সেই ধারাবাহিকতায়, জনপ্রিয় চ্যানেল জি বাংলা এবার আনছে তাদের নতুন সংস্করণ ‘জি বাংলা সোনা’। এই চ্যানেলে নতুন ধারাবাহিক থেকে শুরু করে রিয়েলিটি শো – সবকিছুই থাকছে ভিন্ন আঙ্গিকে।
ইতোমধ্যে ধারাবাহিকের প্রোমো শ্যুটিং সম্পন্ন হয়েছে। টেকনিশিয়ান স্টুডিওতে চলবে এই নতুন মেগার কাজ। তবে এই ধারাবাহিকের চূড়ান্ত নাম এখনও ঠিক করা হয়নি।
জানা গেছে, মূলত জনপ্রিয় হিন্দি ও বাংলা সিনেমার আদলে তৈরি হবে এই চ্যানেলের ধারাবাহিকগুলো। এরই মধ্যে অক্ষয় কুমারের ‘ও মাই গড’ সিনেমার অনুকরণে আসছে ‘শ্রীমান ভগবান দাস’।

এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অনুপ্রেরণায় নির্মিত এই রূপকথার ধারাবাহিকটি। দর্শকদের কাছে ইন্দ্রানী পালকে শেষ দেখা গিয়েছিল ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে।

অন্যদিকে, সিদ্ধার্থ সেন ‘দেবী বরণ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে সর্বশেষ অভিনয় করেছেন। এবার নতুন রূপে, নতুন জুটি হিসেবে ক্যামেরার সামনে ফিরছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page