সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা। এতে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ চলাকালে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন।

এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

পরে ১২টা ৪৫ মিনিটের দিকে আবারও সংলাপ শুরু হয়।

একাডেমির দায়িত্বরত কয়েকজন বলেন, ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমরা খোঁজার চেষ্টা করি কোথাও আগুন লেগেছে কি না। কিন্তু আমরা কোথাও আগুন খুঁজে পাইনি। পরে জানতে পারি, কয়েকজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ার কারণে অ্যালার্ম বেজে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page