বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

বাবা জসীমের কবরেই দাফন হবে ছেলে রাতুলের

চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রাতুলের এমন আকস্মিক প্রয়াণ মানতে পারছেন এদেশের সংগীতপ্রেমীরা। দেশের সংগীতাঙ্গনে যেন হঠাৎ করেই শোকস্তব্ধ হয়ে গেছে। শোক প্রকাশ করছেন সংগীতশ্লিষ্টরা। গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসঃ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক জানিয়েছে ব্যাণ্ড দল আর্ক, চিরকুটসহ দেশের সংগীতাঙ্গনের অনেক তারকা।

আজ সোমবার (২৮ জুলাই) বাবার কবরেই সমাহিত হবেন রাতুল।

জানা গেছে, সোমবার সকালে বনানী কবরস্থানে বাবা জসীমের কবরেই দাফন করা হবে তাকে। এর আগে আজ বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাবা ছিলেন চিত্রনায়ক জসীম। দেশের চলচ্চিত্র অঙ্গনের সোনালি দিনের সুপাস্টার। তবে বাবার মতো অভিনয় জগতে না গেলেও সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাতুল।

রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে আসে ইপি ‘এইটিন’, যা শ্রোতাদের মাঝে দারুণ প্রশংসিত হয়।শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্যান্য দলেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বড় ভাই এ কে সামী একজন ড্রামার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page