বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

দেবলীনার সাত মাসের সন্তানকে নোংরা মন্তব্য, কড়া জবাব অভিনেত্রীর

মুসলিম প্রেম শাহনেওয়াজ শেখকে বিয়ে করে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। আর এবার সেই আক্রমণের নিশানায় পড়েছে তার সদ্যোজাত পুত্রসন্তান জয়। মুখেভাতের ছবি শেয়ার করার পর থেকেই নেটদুনিয়ায় ট্রোল ও বিদ্বেষমূলক মন্তব্য! সন্তানকে নিয়ে নোংরা মন্তব্যের পর আর চুপ থাকতে পারেননি দেবলীনা!
সম্প্রতি ‘ছোট পরিবার, সুখী পরিবার’— এই ক্যাপশন দিয়ে স্বামী ও ছেলেকে নিয়ে একটি ঘরোয়া মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ছেলের মুখে ভাতের দিনে তোলা সেই ছবিতে ছিল বাঙালি রীতির ছোঁয়াও। পাশে ছিলেন অভিনেত্রী সন্তানের বাবা শাহনেওয়াজও। এদিন ছেলের নামও প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

কিন্তু এমন ঘরোয়া আনন্দ মুহূর্তকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে তীব্র বিদ্বেষ। কেউ বলছেন, ‘এত ফর্সা মা, ছেলেটা এত কালো কেন?’, কেউ কটাক্ষ করছেন, ‘বাবার মতো দেখতে একেবারে’, আবার একাংশ তাকে বলছেন, ‘খুদে জঙ্গি’!
এসব মন্তব্যের জবাব দিতে একটুও পিছপা হননি দেবলীনা। কটাক্ষকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী ভাবেন, সন্তান কার মতো হবে? আপনাদের মতো?’ কড়া হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, ‘আমার সন্তানকে নিয়ে কেউ কু-মন্তব্য করলে ছেড়ে কথা বলব না।’
২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন দেবলীনা-শাহনেওয়াজ। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page