সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে: আলী নেওয়াজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে।
গতকাল সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি ও মুন্সিবাজার এলাকার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা নদীর ভাঙন এই এলাকার মানুষের নিত্য দিনের সঙ্গী। এটা নিয়েই এই এলাকার মানুষের জীবন। আমরা ভাঙা গড়ার মধ্য দিয়েই এই এলাকায় বড় হয়েছি। এই এলাকার মানুষ বড় হয়েছে পদ্মা নদীর সাথে যুদ্ধ করে। আজকের এই যুগে নদী শাসন খুব জরুরি। দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও কোনো নদী শাসন হয়নি।

আমাদের পদ্মা সেতু, নদী শাসন, পদ্মা ব্যারেজের জন্য নতুন করে লড়াই করতে হবে। এই এলাকার মাটি ও মানুষ তাদের মুক্তির জন্য, নদীর ভাঙন থেকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য, পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ ও নদী শাসন খুবই জরুরি।
তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং জানিয়েছেন বিএনপি সরকার গঠন করলে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেব। কয়েকদিন আগে আমাদের নেতা তারেক রহমানের অনুমতি সাপেক্ষে আমরা ঢাকায় একটি সেমিনার করেছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইঞ্জি. মো. মাহবুবুল আলম শাহীনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page