সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হচ্ছে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার!

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন এই দুই কিংবদন্তি ক্রিকেটার।
টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানালেও রোহিত-কোহলি ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রাখছেন এই দুই ক্রিকেটার। দুজনের মধ্যে রোহিতের বয়স এখন ৩৮, কোহলির ৩৬। ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে একজন ৪০ ও অন্যজন ৩৮-এ পা দেবেন। বিশ্বকাপ সামনে রেখে তাদের না টেনে ভারত দায়িত্ব তুলে দিতে চায় তরুণদের হাতে।

তিনটি ওয়ানডে খেলার জন্য ভারত আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে। ১৯ অক্টোবর প্রথম, ২৩ অক্টোবর দ্বিতীয় ও ২৫ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। ওই সিরিজ দিয়ে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ।
রোহিত এখন ওয়ানডে অধিনায়ক। তিনি অবসরে গেলে কার হাতে নেতৃত্বের ভার উঠবে? টেস্টে উঠেছে শুভমান গিলের হাতে, ওয়ানডেতেও তাকেই অধিনায়ক দেখছেন সাবেকরা। সুনীল গাভাস্কার ও মোহাম্মদ কাইফ গিলের প্রতিই আস্থা জানিয়েছেন।
এ বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটে হবে বিজয় হাজারে ট্রফি। দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত-কোহলি যদি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতেই চান, তবে খেলতে হবে ঘরোয়া এ টুর্নামেন্টে। ইংল্যান্ড সফরের আগেও ঘরোয়া টুর্নামেন্টে খেলার বাধ্যবাধকতা চালু করেছিল বিসিসিআই। যার ফলস্বরূপ এবার ১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জি খেলেছেন বিরাট কোহলি, রোহিত মুম্বাইয়ের হয়ে খেলেছেন প্রায় ১০ বছর পর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page