সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।
অধ্যাপক যতীন সরকার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম অধ্যাপক যতীন সরকারের মৃত্যুর খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনেকদিন ধরে অধ‍্যাপক যতীন সরকার কিডনি সমস‍্যা, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ৮ আগস্ট তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল পৌনে ৩টায় তিনি মৃত‍্যুবরণ করেন।

তাঁর মৃত‍্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী। তারা প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত জানান, বিকেল ৪টা থেকে অধ‍্যাপক যতীন সরকারের মরদেহ ময়মনসিংহ উদীচী কার্যালয়ের সামনে রাখা হবে। সেখানে তার ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তাকে নিয়ে যাওয়া হবে নেত্রকোণা শহরের সাতপাই এলাকায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় শ্মশানে দাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page