সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে রাতে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানা ব্যক্তি মালিকানাধীন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ২টার সময় আগুনের সংবাদ আসে। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাতে ৪টা ৪৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত নির্বাপণ করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বেকায়দার পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page