সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রূপায়র সেন্টারের সামনে সড়কে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তারই মধ্যে রাতের অন্ধকারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page