বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

শাহজালাল বিমানবন্দর থেকে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপী বিমানবন্দরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সালকে আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা। একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম  নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯৫ গ্রাম সোনা। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা।

এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা নামের আরও একজনকে আটক করে এপিবিএন। তার কাছ থেকে ১৯৯ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এসব ঘটনায় আটক সালেহ ফয়সাল ও মনিরুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সোনা চোরাচালানের মতো অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page