বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট হংকং। এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার-কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জন নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কেউ থাকলেই সেই খরচ বহন করবে বোর্ড।
এশিয়া কাপে ২০ জনের দল নিয়ে যাওয়ার বিষয়ে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বলেন, ‘এশিয়া কাপ দিয়েই আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এই সফর দিয়েই আমাদের মূল প্রস্তুতি শুরু হবে।

এজন্য আমরা সেখানে ২০ জন ক্রিকেটার নিয়ে যাচ্ছি। এই বড় স্কোয়াডের মাধ্যমে প্রত্যেক ক্রিকেটারকে ভালোভাবে মূল্যায়ন করা যাবে। সেই সঙ্গে খেলোয়াড়রা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের জন্য জয়ের মানসিকতা তৈরি করার সুযোগ পাবে।’
এশিয়া কাপে হংকংকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। তার ডেপুটি হিসেবে থাকছেন ব্যাটার বাবর হায়াত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার তিনি। ২০১৬ সালের এশিয়া কাপে ফতুল্লায় ওমানের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এই নিয়ে পঞ্চমবারের মত এশিয়া কাপে অংশ নেবে হংকং। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ এবং ২০২২ সালে এশিয়া কাপে অংশ নিয়েছিল তারা।

আসন্ন আসরে ‘বি’ গ্রুপে আছে হংকং। ঐ গ্রুপে আরও আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর দিন আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে হংকং। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page