বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

কোর্ট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

কোর্ট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে মামলা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা নুরুল আমিনকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া আজ সোমবার কোর্ট চলাকালীন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারকার্য পরিচালিত হয়নি। মরহুমের জানাজা আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তিনি অনেক সহজ-সরল মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় বিজ্ঞ বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page