বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

গ্রেফতারের পর পুলিশকে যা বললেন তৌহিদ আফ্রিদি

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি জানায়, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে।

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন,আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।  ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।’

গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? তৌহিদ আফ্রিদি জানান, ‘এটা তার দাদার বাড়ি, তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page