বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল দুই জনের

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম  এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ডিলার আহমেদ বাড়ির একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নাজিম। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে নামেন তারেক। কিন্তু সেও নিখোঁজ হন। পরে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনা নিশ্চিত করে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page