সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ

ডায়াবেটিস ও ক্যানসার নিয়ন্ত্রণ করে ভেষজ অ্যালোভেরা

অলৌকিক ভেষজ অ্যালোভেরার ব্যবহার প্রাচীন সভ্যতায় উল্লেখযোগ্য। অ্যালোভেরা আজ থেকে ৬০০০ বছর আগে মিশরে উৎপত্তি লাভ করে। আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চল ও মাদাগাস্কার।

বাংলায় অ্যালোভেরা ঘৃতকুমারী নামে পরিচিত। অ্যালোভেরা বহুজীবী লিলি প্রজাতির ভেষজ উদ্ভিদ। দেখতে অনেকটা আনারস গাছের মত। অ্যালোভেরার পাতাগুলো পুরু, দুধারে করাতের মত কাঁটা এবং ভেতরে লালার মত পিচ্ছিল শাঁস থাকে। সবরকম জমিতেই অ্যালোভেরা চাষ সম্ভব, তবে দোঁআশ ও অল্প বালি মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়।
অতি উপকারী ভেষজ অ্যালোভেরা গাছ কিন্তু আপনি ঘরেই রাখতে পারেন। মাত্র এক কিংবা দুই ফুট লম্বা এই গাছ টবেই লাগানো সম্ভব।

অ্যালোভেরায় রয়েছে ২০ রকমের খনিজ পদার্থ। মানবদেহের জন্য যে ২২টা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন এতে সেগুলো বিদ্যমান। অ্যালোভেরার স্বচ্ছ প্রতিটি পাতায় রয়েছে ৯৬ শতাংশ পানি, ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। এছাড়াও ভিটামিন এ, বি১, বি২, বি৮, বি১২, সি এবং ই রয়েছে।

অ্যালোভেরার রস কোষ্ঠকাঠিন্য দূর করতে অব্যর্থ। কার্বোহাইড্রেট সমৃদ্ধ অ্যালোভেরা জেল ত্বকের কোষে পুষ্টির যোগান দেয় এবং একই সঙ্গে ত্বকের টক্সিন দূর করে।

চীনা এবং ব্রিটিশ আয়ুর্বেদ চিকিৎসায় একবাক্যে স্বীকৃত হয়েছে অ্যালোভেরার উপকারিতা। অ্যালোভেরা খাওয়া অথবা ত্বকে লাগানো দুভাবেই আপনি উপকৃত হতে পারেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরাকে ‘অলৌকিক ভেষজ’ বলে উল্লেখ করা হয়েছে। কারণ এই একমাত্র ভেষজটি কাটাছেঁড়া, শুষ্ক ত্বক এবং পোড়া সারাতে কাজ করে।
সৌন্দর্য চর্চায় জনপ্রিয় ভেষজ অ্যালোভেরা। চুল, ত্বক এবং ওজন নিয়ন্ত্রণের ভার নিশ্চিন্তে ছেড়ে দিন সবুজ অ্যালোভেরার দায়িত্বে। ত্বক ফর্সা করার ক্রিম থেকে শুরু করে স্বাস্থ্যকর পানীয় হিসেবে ব্যবহৃত ডায়েট সাপ্লিমেন্টের কয়েক লাখ ডলারের বাণিজ্যের মূল উপাদান হচ্ছে অ্যালোভেরা।

চিকিৎসকের মতে, ‘ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন সৃমদ্ধ অ্যালোভেরা একদিকে যেমন পুষ্টিকর তেমনি বার্ধক্য ধরে রাখতে সক্ষম। তৈলাক্ত ত্বকে ময়েশ্চরাইজারের কাজ করে অ্যালোভেরা। ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে রাখে প্রাণবন্ত।

সকালে খালি পেটে এক গ্লাস অ্যালোভেরার জুস পানের পরামর্শ চিকিৎসাবিদদের। এটি হজম শক্তি বাড়ায় এবং পাকস্থলির যেকোনো সমস্যা সমাধানে কাজ করে। আপনি যদি ভেতর থেকে সুস্থ থাকেন তাহলে বাহ্যিক সৌন্দর্য্য তো প্রকাশ পাবেই।

ডায়েট সাপ্লিমেন্ট, জুস ইত্যাদি উপাদানে অ্যালোভেরা ব্যবহার করা হয়। অ্যান্টি অক্সিডেন্ট সৃমদ্ধ অ্যালোভেরা দেহের কাঠামোগত উন্নয়ন করে এবং প্রতিরোধ শক্তি বাড়ায়। এটি প্রোটিনের ভালো উৎস। সুতরাং অ্যালোভেরা পেশির উন্নয়ন ঘটায় এবং শক্তির জোগান
দেয়।

অনেকেই জানেন না শরীরের নানাবিধ রোগ মুক্তির কাজেও অ্যালোভেরা নিয়ামক হিসেবে কাজ করে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরা দেহের রোগ নিরাময়ে নীরবে কাজ করে। জেনে নিন অ্যালোভেরার ‍উপকারিতা-

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে

ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালোভেরা জুস অত্যন্ত কার্যকরী। অ্যালোভেরা জুস বা জেল প্রাকৃতিকভাবে রক্তে চিনির পরিমাণ কম করে। নিয়মিত অ্যালোভেরা জুস খেলে কোনো ওষুধ ছাড়াই ফাস্টিং-এ সুগার কাউন্ট অনেক কম আসে। জেলে ফাইটোস্ট্যারলস নামক শক্তিশালী উপাদান থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে, ফাইটোস্ট্যারলসের অ্যান্টিহাইপার গ্লাইসেমিক প্রভাব আছে যা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page