সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।
পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।

এদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে দুপুর ১টার পর বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page