সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজ, তিন দিন ট্রাফিক ডাইভারশন

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিন দিন আংশিক ট্রাফিক ডাইভারশন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা হবে অপর টিউব দিয়ে
রক্ষণাবেক্ষণ কাজের মধ্যে থাকবে জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং। এ সময় টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।

সেতু কর্তৃপক্ষ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page