সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

সিলেটেই দেখা যেতে পারে টি-টোয়েন্টির নতুন এক নিয়ম!

আসন্ন এশিয়া কাপে চোখ রেখে সিলেটে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ (শনিবার)। সন্ধ্যা ৬ টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আবহাওয়ার কারণে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

গেল কয়েক দিন সিলেটে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে এবং রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদি ম্যাচে বৃষ্টির প্রভাব থাকে, তাহলে আজই দেখা যেতে পারে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ারপ্লের নতুন নিয়ম।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে আইসিসি। তারই অংশ হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেও পাওয়ারপ্লের নিয়মে বদল এসেছে। সাধারণত ২০ ওভারের ক্রিকেটে ৬ ওভার পাওয়ার প্লে থাকে। নতুন নিয়মেই সেটা পরিবর্তন হচ্ছে না। তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি।

আগের নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো। যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না। আরেকটু বুঝিয়ে বললে, আগের নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে ৬ ওভারের। অর্থাৎ মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার পাওয়ারপ্লে। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লের ওভারসংখ্যাও কমানো হয়, তবে সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভারসংখ্যা রাখা হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ধরা যাক, কোনো ইনিংসে ওভারসংখ্যা কমিয়ে ৮ ওভারে নামিয়ে আনা হলো। তখন পাওয়ারপ্লে হবে ২.২ ওভারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page