সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, খাচ্ছেন তরল খাবার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

রবিবার সকাল ১০টার দিকে আইসিইউতে নুরকে দেখে এসে তিনি সাংবাদিকদের বলেন, “নুরুল হক নুর কথা বলছেন, তরল খাবার খাচ্ছেন। তবে তার নাক ও মুখের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত পেয়েছেন এবং মাথায় রক্তক্ষরণ হয়েছে।”

সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে।

সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামেক পরিচালক।

তিনি আরও জানান, দুপুরে মেডিকেল বোর্ড বসে নুরের পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। এতে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page