বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে— প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের  সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে তারা আমলে নিচ্ছে না। অন্তবর্তী সরকার কি পথ হারিয়েছে— এমন প্রশ্ন মনে আসছে।

সোমবার রাজধানীর এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠনে এ কথা বলেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে সরকারের সঙ্গে সংস্কার কার্যক্রমে যুক্ত হয়েছিলাম, তা এখন স্তিমিত হয়েছে। নির্বাচন ঘিরে অস্থিরতা বাড়ছে এবং বাংলাদেশের ওপর এক রকম ঝড় বয়ে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ দেশের সাধারণ মানুষরে সংস্কার চাহিদা, সরকারের সংস্কার উদ্যোগের বাস্তবায়নের গতিপ্রকৃতি পর্যালোচনা করবে। আগামীতেও রাজনৈতিক সরকারের জবাবদিহি নিশ্চিতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page