সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত: কেইংলেট

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট সম্প্রতি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এতে দুই দেশের মধ্যে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জিত হবে।
রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে : বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে তাগিদ দেন।

রাষ্ট্রদূত কেইংলেট বলেন, অভিন্ন মূল্যবোধ ও উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আবদ্ধ এই দুই দেশ জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিপুল সম্ভাবনা রাখে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি শুধু আমাদের জনগণের জন্য সুফল বয়ে আনবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।

রাষ্ট্রদূত প্রচলিত খাতের বাইরে গিয়ে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশের সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে বাংলাদেশ-ফিলিপাইনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেন। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page