সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা

প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন তিনজন— জানালেন অপু বিশ্বাস

সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যস্ততা এখন ব্যবসায়িক কাজ নিয়েই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শোরুমের ফিতা কেটেই চলছে তার ব্যস্ততা। এছাড়াও নিজের রয়েছে একটি পার্লার। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার; এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার।
কিন্তু একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।
এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’
এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’

এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি , এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page