গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে, মুরগির দোকান, আলু-পিয়াজসহ বিভিন্ন মসলা ও মুদি দোকানসহ অর্ধশত ভস্মীভূত হয়ে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
জানা যায়, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ৫০টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি