সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

নয়াপল্টনে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জসিম উদ্দিন।
বুধবার রাত সাড়ে ৮টায় পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৮টায় পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল নামীয় গাড়ির শো-রুমের সামনে রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page