বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

এই মুহূর্তে মনোবিদের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি

গেল দুই বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ দেখা যায়। তবে সেটা লম্বা সময়ের জন্য না, স্বল্প সময়ের জন্য টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ করে থাকেন মনোবিদরা। মূলত ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই মনোবিদ নিয়োগ দিয়ে থাকে বিসিবি।
গেল মাসে গুঞ্জন উঠেছিল লম্বা সময়ের জন্য মনোবিদ ডেভিড স্কটকে নিয়োগ দিবে বিসিবি। তবে সেই চিন্তা থেকে আপাতত সরে এসেছে। কেননা স্কটের সঙ্গে সময়ের অমিলের কারণে নিয়োগপত্র চূড়ান্ত রূপ পায়নি। তবে ভবিষ্যতের জন্য এই মনোবিদের কথা মাথায় রাখছে বিসিবি।
বাংলাদেশ দলে এর আগেও মনোবিদ কাজ করেছে। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে মনোবিদ। এরপর দেশি-বিদেশি অনেক মনোবিদই ক্রিকেটারদের সাথে কাজ করেছেন। তবে তাদের প্রায় সবাই ছিলেন স্বল্প মেয়াদের জন্য।

এর আগে বাংলাদেশে এসে ইমার্জিং দলের সাথে কাজ করেছিলেন ডেভিড স্কট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page