হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি কূপটির সংস্কার কার্যক্রম শেষে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এমন তথ্য জানায়।
রোববার রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসজিএফএল সূত্রে জানা যায়, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমান বাজার দরে কূপটি থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা সম্ভব।