বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

কিরগিজস্তান থেকে রাতে দেশে ফিরবেন ১৮০ বাংলাদেশি

গার্মেন্টসসহ বিভিন্ন খাতে ভালো বেতনে চাকরির কথা বলে কিরগিজস্তান নেওয়া হলেও কাজ না পাওয়া ও প্রতারিত ১৮০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
মঙ্গলবার  রাত সাড়ে ৯টায় বিশেষ একটি ফ্লাইটে কিরগিজস্তান থেকে দেশে ফিরবেন তারা।

ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, গার্মেন্টসে বেশি বেতনের কাজ ও অন্য দেশে চাকরি পাবেন– এ আশায় মধ্য এশিয়ার দেশটিতে গিয়েছিলেন তারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো আকর্ষণীয় ভিডিও দেখে ভালো বেতনে চাকরির খোঁজে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তান যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রাতে তারা ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা মানুষদের বিমানবন্দরে জরুরি সহায়তা দেবে।
এর আগেও চাকরির প্রলোভনে দেখিয়ে বা ইউরোপ পাঠাবে বলে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার দেশগুলোতে নিয়ে প্রতারণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page