বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

মেক্সিকোতে মালবাহী ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ ,নারীসহ নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের সাথে একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের দুই শহর আতলাকোমুলকো এবং মারাভাতিও’র মাঝামাঝি এলাকার একটি হাইওয়েতে  এই ঘটনা ঘটেছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, নিহত ১০ জনের মধ্যে সাত জন নারী এবং তিন জন পুরুষ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অধিকাংশই চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটির বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেসব পোস্টে দেখা গেছে ট্রেনের ধাক্কায় পুরো দোতলা বাসটি দুমড়ে মুচড়ে গেছে। মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিডি ডে মেক্সিকো এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি তিয়েছে।

তবে দুর্ঘটনার শিকার ডাবল ডেকার বাসটির মালিক প্রতিষ্ঠান হেররাদুরা এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা কিংবা বাসের সঙ্গে অপর বাস-ট্রাক বা ট্রেনের সংঘর্ষ বিরল নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ১২ হাজার ৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন, আহত হয়েছেন ৬ হাজার ৪০০ জন এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১০ কোটি ডলারের সমপরিমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page