রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

শুধুই আমাকে ভালোবাসুন—দুবাই থেকে আবেদনের ভঙ্গিতে মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, যেখানে তিনি ছুটি কাটাচ্ছেন।

ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ের গুঞ্জনসহ নানা বিষয়ে প্রায়শই নেটিজেনদের আলোচনায় থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তবে এবার আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আবেগময় পোস্টের কারণে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক আবেদনময়ী ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন: “ শুধুই আমাকে ভালোবাসুন এবং আমাকে ভালোবাসুন।” সঙ্গে যুক্ত করেন ভালোবাসার ইমোজি।

ছবিগুলোতে মিষ্টি জান্নাতকে দেখা গেছে আধুনিক পোশাকে, একান্তে ছুটির মুহূর্ত উপভোগ করছেন তিনি। আবেদনময়ী ভঙ্গিমায় ক্যামেরাবন্দী এই লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের ভিড়। একজন লিখেছেন, “মিষ্টি জান্নাত মেয়েটি না, আসলেই অনেক সুন্দর।” আরেকজনের মন্তব্য, “অসংখ্য ভালোবাসা আপনার জন্য।”

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত মুখে পরিণত করেন।

বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। ব্যক্তিগত স্টাইল, লাইফস্টাইল, ট্র্যাভেল ও আবেগময় ক্যাপশন— সবকিছু মিলিয়ে তার পোস্টগুলো প্রায়শই ভাইরাল হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page